টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিতব্য Job Fair উপলক্ষে আজ ২৭ আগস্ট ২০২৬ জেলা প্রশাসক, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক, টাঙ্গাইল জনাব শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।সভায় জব ফেয়ারকে সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকার যুবসমাজকে চাকরির বাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ জব ফেয়ারে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৫০০-এর অধিক চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।আয়োজকরা জানান, জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতা প্রতিনিধিদের সঙ্গে চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে যোগ্য প্রার্থীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবেনসভায়জবফেয়ারেরসার্বিকব্যবস্থাপনা,অংশগ্রহণকারী প্রতিষ্ঠান,চাকরির সুযোগ চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Tags:
টাঙ্গাইলে
ফেয়ার
উপলক্ষে
প্রস্তুতিমূলক
সভা
অনুষ্ঠিত
আগামী
সেপ্টেম্বর
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...
আগস্ট ২৭, ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...
আগস্ট ২৫, ২০২৬

