ঢাকা

যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি
যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি

যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নেরনলিন-শাখারিয়া সীমান্ত এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙন নতুন করে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মঙ্গলবার ভোর থেকেঢাকা-তারাকান্দি মহাসড়ক সংলগ্ন নদীতীরে আকস্মিকভাবে শুরু হওয়া তীব্র ভাঙনে ইতোমধ্যে মহাসড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে কয়েকটি বসতবাড়ির অংশও ভেঙে নদীতে চলে গেছে। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার মানুষ।স্থানীয়দের ভাষ্য ভোরের দিকে নদীর তীরে বড় ধরনের ধস নামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক অংশ ভেঙে নদীতে বিলীন হতে থাকে। ভাঙনের কারণে আশপাশের বিস্তীর্ণ এলাকায় বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। এসব ফাটলের কারণে যেকোনো মুহূর্তে আরও ঘরবাড়ি কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই নদীভাঙনের ঝুঁকি বেড়ে যায়। এবারও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি।স্থানীয়রা দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণ কাজ শুরু এবং স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা স্থানীয় সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানজানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমান ভাঙনের গতি অব্যাহত থাকলে শুধু গোপালপুর নয় আশপাশের আরও তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়তে পারে। এতে যোগাযোগ ব্যবস্থা বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান কৃষিজমি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত সরকারি হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

জুলাই ২১, ২০২৬ 0
খামারিদের সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর।
খামারিদের সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর।

দেশীয় পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব। উৎপাদন ব্যয় কমানো, পোল্ট্রি ফিডের (খাদ্য) দাম সহনীয় রাখা এবং বাজারে নিরাপদ ডিম ও মাংসের সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান তিনি। ​শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত এক বিশাল পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, "ক্ষুদ্র ও মাঝারি খামারিরা দেশের প্রোটিন চাহিদার বড় একটি অংশ জোগান দিয়ে থাকেন। কিন্তু মূলধনের অভাব এবং পোল্ট্রি ফিডের চড়া দামের কারণে অনেকেই খামার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। সরকার খামারিদের এই সংকট দূর করতে বদ্ধপরিকর। ব্যাংকিং খাতের মাধ্যমে পোল্ট্রি খামারিরা যেন খুব সহজেই ঋণ পেতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।" ​তিনি আরও উল্লেখ করেন, বাজারে পোল্ট্রি খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা চলছে। একই সাথে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে খামারিদের জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি মেনে খামার পরিচালনার আহ্বান জানান তিনি। ​বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে টাঙ্গাইল জেলা ও আশপাশের বিভিন্ন উপজেলার শত শত পোল্ট্রি খামারি অংশ নেন। সভায় খামারিরা পোল্ট্রি বাচ্চার চড়া দাম, ওষুধের সিন্ডিকেট এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে দ্রুত প্রতিকারের দাবি জানান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথিরা পোল্ট্রি শিল্পকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে এই খাতের সুরক্ষায় সরকারের নীতিগত সহায়তার ওপর জোর দেন।

জুলাই ১৮, ২০২৬ 0
ভারী বৃষ্টিতে তলিয়ে গেল রাজধানীর সড়ক
বৃষ্টিতে ডুবল রাজধানী, দুর্ভোগে নগরবাসী।

টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ডুবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ব্যাহত হয়েছে অফিসগামী মানুষের চলাচল। রবিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বনানী, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। অনেক যানবাহন পানিতে আটকে পড়ে এবং ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে বের হওয়া মানুষকে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে হয়। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও বিরূপ প্রভাব পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নিয়মিত ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একই ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে নগরবাসী। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পানি দ্রুত অপসারণে বিভিন্ন এলাকায় ড্রেন ও নালা পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলাই ১২, ২০২৬ 0
টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো.মুস্তাফিজুর রহমান জেলা প্রশাসক শরীফা হক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক স্বাগত বক্তব্য দেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট দূরীকরণ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।টুকু বলেন চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জুলাই ১০, ২০২৬ 0
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি তাঁর বক্তব্যে মাদক অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে এনটিভির ২৪ বছরের পথচলার সাফল্য কামনা করে কেক কাটা হয় এবং অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

জুলাই ৪, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
রাজস্ব আদায় বৃদ্ধি,স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা
টাঙ্গাইলে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব আদায় বৃদ্ধি,স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা

টাঙ্গাইলে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব আদায় বৃদ্ধি,স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা মো: সাজিদ পিয়াল, সিনিয়র রিপোর্টার,টাংগাইল টাঙ্গাইলে জেলার রাজস্ব প্রশাসনকে আরও গতিশীল স্বচ্ছ ও জনবান্ধব করতে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) জেলা প্রশাসক টাঙ্গাইলের সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বর্তমান অবস্থা এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত রাজস্ব আদায়ের তথ্য পর্যালোচনা করা হয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রাজস্ব আদায়ে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।সম্মেলনে যুগোপযোগী স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ভূমি সংক্রান্ত সেবাকে আরও দ্রুত সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ অনলাইনভিত্তিক সেবার কার্যকারিতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।এছাড়া জনগণকে হয়রানিমুক্ত সময়োপযোগী ও মানসম্মত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা দায়িত্বশীলতা ও সেবার মান উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে দ্রুত নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।সভায় আরও বলা হয় সরকারের রাজস্ব আহরণকার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি ভূমিপ্রশাসনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা জবাবদিহিতা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন রাজস্ব আদায় বৃদ্ধি পাবে অন্যদিকে সাধারণ মানুষও উন্নত ও সহজলভ্য ভূমিসেবা পাবেনসম্মেলনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাঅতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলার সহকারী কমিশনার (ভূমি) ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার রাজস্ব আদায় কার্যক্রমকে আরও বেগবান এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জুন ২৮, ২০২৬ 0
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬' উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।'World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses' প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা প্রশাসন টাঙ্গাইল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টাঙ্গাইলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধ অবৈধ পাচার প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষাপ্রতিষ্ঠান অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

জুন ২৬, ২০২৬ 0
নিহত শিশু সেঁজুতির পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্রুত ন্যায়বিচারের আশ্বাস
নিহত শিশু সেঁজুতির পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্রুত ন্যায়বিচারের আশ্বাস

নিহত শিশু সেঁজুতির পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্রুত ন্যায়বিচারের আশ্বাস টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান শুক্রবার (২৬ জুন) নিহত শিশু সেঁজুতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে মন্ত্রী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে যদি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয় তবে ৩০ কার্যদিবসের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে তিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা চুন, মাছের খাদ্য সবজি বীজ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী বলেন, সরকার একদিকে যেমন অপরাধের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে, অন্যদিকে মৎস্যজীবী ও কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। তিনি সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

জুন ২৬, ২০২৬ 0
হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত সাংবাদিক শেখ মহাদী হাসান (শিবলী) ঢাকায় চিকিৎসাধীন
হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত সাংবাদিক শেখ মহাদী হাসান (শিবলী) ঢাকায় চিকিৎসাধীন

হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত সাংবাদিক শেখ মহাদী হাসান (শিবলী) ঢাকায় চিকিৎসাধীন মো: সাজিদ পিয়াল, সিনিয়র রিপোর্টার মুক্তধ্বনি নিউজ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক দৈনিক রূপালী বাংলাদেশ-এর গোপালপুর উপজেলা প্রতিনিধি শেখ মহাদী হাসান (শিবলী) হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন।সাংবাদিক শেখ মহাদী হাসান (শিবলী) দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। গোপালপুর উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরে তিনি পাঠকমহল ওসহকর্মীদের মধ্যে সুনাম অর্জন করেছেন। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময় নানা সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। সংবাদপেশার প্রতি তার আন্তরিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও প্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।তার অসুস্থতার খবরে সাংবাদিক মহল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি এবং শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা প্রকাশ করেছেন।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। সহকর্মী সাংবাদিকরাও আশা প্রকাশ করেছেন সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদপেশায় সক্রিয়ভাবে ফিরে আসবেন।সাংবাদিক শেখ মহাদী হাসান (শিবলী)-এর দ্রুত সুস্থতা কামনা করছে গোপালপুরসহ টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ।

জুন ২৫, ২০২৬ 0
জেলা প্রশাসক শরীফা হকের টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন

জেলা প্রশাসক শরীফা হকের টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন টাঙ্গাইল, ২৩ জুন ২০২৬ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক আজ টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ করেন। এছাড়াও বন্দীদের কল্যাণমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিভিন্ন সংশোধনমূলক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। জেলা প্রশাসক বন্দীদের মানবিক পরিবেশ নিশ্চিতকরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদারকরণ এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। পরিদর্শন শেষে তিনি কারাগারের উন্নয়ন ও বন্দীদের কল্যাণে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন

জুন ২৩, ২০২৬ 0
ভূঞাপুর থানা গোপালপুর সার্কেল অফিস ও হেমনগর পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

ভূঞাপুর থানা গোপালপুর সার্কেল অফিস ও হেমনগর পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানা গোপালপুর সার্কেল অফিস এবং হেমনগর পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করেছেন মুহম্মদ শামসুল আলম সরকার। পরিদর্শনকালে ভূঞাপুর থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরিদর্শনের সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা প্রয়োজনীয় চাহিদা ও অন্যান্য বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এছাড়া তিনি থানার মালখানা হাজতখানা পরিচ্ছন্নতা ব্যবস্থা মামলার অগ্রগতি এবং জনসেবার মানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন থানা সার্কেল অফিস ও তদন্তকেন্দ্রকে আরও সেবামুখী এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফৌজিয়া হাবিব খান মঞ্জুরুল ইসলামজেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ভূঞাপুর থানা গোপালপুর সার্কেল অফিস ও হেমনগর পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত সকল অফিসার ও ফোর্স সদস্যরা।

জুন ২৩, ২০২৬ 0
শাখারিয়া সুইচ গেট সংলগ্ন সড়ক মারাত্মক ঝুঁকিতে যে কোনো সময় বিলীন হতে পারে বিস্তীর্ণ জনপদ

শাখারিয়া সুইচ গেট সংলগ্ন সড়ক মারাত্মক ঝুঁকিতে যে কোনো সময় বিলীন হতে পারে বিস্তীর্ণ জনপদ শাখারিয়া সুইচ গেট সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে নদীর ভাঙন মাটিক্ষয় এবং সড়কের পাশের অংশ ধসে পড়ার কারণে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে যে কোনো সময় সড়কটির বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে না, হুমকির মুখে পড়বে বিস্তীর্ণ জনপদ বসতবাড়ি, ফসলি জমি এবং স্থানীয় অর্থনীতি।স্থানীয় সূত্রে জানা যায় শাখারিয়া সুইচ গেট এলাকার এই সড়কটি বহু গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত শিক্ষার্থী চাকরিজীবী কৃষক ও ব্যবসায়ী এই সড়ক ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু সম্প্রতি রাস্তার বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তার পাশের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকি থাকলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাঝে মাঝে সাময়িকভাবে কিছু মেরামত কাজ করা হলেও তা টেকসই না হওয়ায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং প্রতিটি বর্ষা মৌসুমে ভাঙনের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।স্থানীয় কৃষকরা জানান সড়কটি বিলীন হয়ে গেলে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, আশপাশের হাজার হাজার একর কৃষিজমিও ঝুঁকির মুখে পড়বে। কৃষিপণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও কঠিন হয়ে পড়বে।স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, দ্রুত জিওব্যাগ ফেলা ব্লক স্থাপন তীর সংরক্ষণ কাজ এবং সড়কের ঝুঁকিপূর্ণ অংশে জরুরি সংস্কার কার্যক্রম শুরু করা প্রয়োজন। অন্যথায় একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারে পুরো এলাকা।এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও বিস্তীর্ণ জনপদকে সম্ভাব্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যায়।স্থানীয়দের ভাষায়,এখনই ব্যবস্থা না নিলে পরে আর কিছুই করার থাকবে না। একটি রাস্তা নয় পুরো এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়বে

জুন ২২, ২০২৬ 0
যমুনার ভাঙনে ভুয়াপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ

যমুনার ভাঙনে ভুয়াপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত যমুনা নদী আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। নদীর তীব্র ভাঙনে নলিন বাজার সংলগ্ন এলাকা শাখারিয়া, ভরুয়া ও আশপাশের বিস্তীর্ণ জনপদে দেখা দিয়েছে চরম ভাঙন পরিস্থিতি। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে নেমে এসেছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা।স্থানীয়রা জানান কয়েকদিন ধরে যমুনার পানি প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন ও তীরবর্তী মাটি দুর্বল হয়ে পড়ায় হঠাৎ করেই ভাঙনের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। ফলে বহু বছরের গড়ে ওঠা আবাদি জমি, বসতভিটা এবং ছোটখাটো স্থাপনা মুহূর্তের মধ্যে নদীতে হারিয়ে যাচ্ছে।নলিন বাজার এলাকার কৃষকরা জানান যে জমি তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল, তা এখন চোখের সামনে ধসে যাচ্ছে। কেউ কেউ বলছেন,সকালে যে জমিতে ধান ছিল বিকেলে সেখানে নদীর স্রোত বইছে”—এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখেননি তারা এলাকাবাসীর অভিযোগ ভাঙন প্রতিরোধে স্থানীয়ভাবে কিছু উদ্যোগ থাকলেও তা বর্তমান পরিস্থিতির তুলনায় একেবারেই অপ্রতুল। জিও ব্যাগ ফেলা ও জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেওয়ায় নদী ক্রমেই নতুন নতুন এলাকা গ্রাস করছে।এদিকে ভাঙনের প্রভাব শুধু কৃষিজমি বা গ্রামীণ বসতি পর্যন্ত সীমাবদ্ধ নেই।স্থানীয়দের আশঙ্কা এই ভাঙন অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোও হুমকির মুখে পড়বে। বিশেষ করে ভুয়াপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্ক এবং ঢাকা–তারাকান্দি মহাসড়ক সংলগ্ন এলাকাও ঝুঁকিতে পড়তে পারে।স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন যমুনার তীররক্ষা বাঁধ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাম্প্রতিক ভাঙনের তীব্রতা সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। নদীর গতিপথ পরিবর্তন ও প্রবল স্রোতের কারণে বাঁধের বিভিন্ন অংশও চাপের মুখে রয়েছে বলে জানা গেছে।নদীপাড়ের মানুষ এখন দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি জরুরি ভিত্তিতে নদীশাসন প্রকল্প বাস্তবায়ন জিও ব্যাগ ডাম্পিং বৃদ্ধি এবং শক্তিশালী স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।এলাকাবাসীর আশঙ্কা দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে কৃষি অর্থনীতি স্থানীয় ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।বর্তমানে নদীপাড়ের মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন আর যমুনার আগ্রাসী ভাঙন নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে পুরো ভুয়াপুর অঞ্চলে।

জুন ১৬, ২০২৬ 0
যমুনা সেতুর পূর্ব প্রান্তে বিশেষ ট্রাফিক অভিযান স্পিডগানে ধরা পড়ল গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন

যমুনা সেতুর পূর্ব প্রান্তে বিশেষ ট্রাফিক অভিযান স্পিডগানে ধরা পড়ল গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ ও বিবিএ (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ)।রোববার যমুনা সেতুর পূর্ব প্রান্তেরআনালিয়াবাড়ী এলাকায় টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ ওবিবিএ,যমুনা সেতু পূর্ব থানা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে বিবিএ কর্তৃপক্ষ স্পিডগান (Speed Gun) ব্যবহার করে চলাচলকারী যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় নির্ধারিত গতিসীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত হলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।সংশ্লিষ্টরা জানান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ ও বিবিএ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।প্রশাসনের এ উদ্যোগকে সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

জুন ১৬, ২০২৬ 0
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে দেলদুয়ারে বার্ষিক ক্যাম্পেইন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে দেলদুয়ারে বার্ষিক ক্যাম্পেইন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ডুবাইল ইউনিয়নের বাথুলী বাজারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বক্তব্যে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আইন মেনে চলা এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তির সহজলভ্যতা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।এ সময় ডুবাইল ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জুন ১৬, ২০২৬ 0
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আমানতকারীদের স্বার্থ ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে চেয়ারম্যানসহ সদ্য দায়িত্বপ্রাপ্ত সব পরিচালক নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে এবং পর্ষদের পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তিনি এখন থেকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।এর আগে একই দিন বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন বলে জানা গেছে।অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট

জুন ১৪, ২০২৬ 0
বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার উপজেলার নির্ধারিত স্থানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট আহমেদ আযম খান। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমে অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তা রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না এটি অর্থনৈতিক উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণে অংশ নেন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হন।

জুন ১৪, ২০২৬ 0
টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সৌখিন মৎস্য শিকারী সমিতির কার্যালয়ে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসন, পুলিশ ও সংগঠনের নেতৃবৃন্দ।সৌখিন মৎস্য শিকারী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ময়মনসিংহের তোফাজ্জল হোসেন। তিনি প্রথম পুরস্কার হিসেবে ১৫ লাখ টাকার প্রাইজবন্ড লাভ করেন।

জুন ১২, ২০২৬ 0
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।সংশ্লিষ্টদের প্রত্যাশা নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে।

জুন ১২, ২০২৬ 0
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন গ্রাম পর্যায়ে সহজ দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, সুবিধা এবং বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে সভা, উঠান বৈঠক, র‌্যালি, লিফলেট বিতরণ এবং প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা, শিক্ষক ইমাম গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন গ্রাম আদালত ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসা হওয়ায় আদালতের ওপর মামলার চাপ কমে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণকে গ্রাম আদালতের সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগ গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

জুন ১২, ২০২৬ 0
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।ভূমিকম্পের কম্পন বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের ফলে অনেকেই আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

জুন ৮, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরের নিকলা দড়িপাড়া গ্রামে ঘটেছে নিশ্বংস ধর্ষনের ঘটনা

স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ।

সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়। সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শাহ ফাউন্ডেশন’র চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।

গোপালপুরে সড়কের বেহাল দশা, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়িপটল গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী।স্থানীয়রা জানান, সড়কটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শেষ প্রান্তের কাবারিয়াবাড়ী-সুতারবাড়ী মোড় হয়ে বেঙ্গুলা বাজারে গিয়ে শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। বেড়িপটল গ্রামটি কৃষিনির্ভর হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস কৃষি ও সবজি চাষ। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।গ্রামবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের অধিকাংশ অংশ কাদায় পরিণত হয়। কাদার কারণে কোনো ধরনের যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে কাঁচা ও কর্দমাক্ত রাস্তা পার করে পরে যানবাহনে তুলতে হয়। এতে জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।এদিকে বেড়িপটল গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন দুরবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী এসে রাস্তা সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে তাদের আর দেখা যায় না—এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করা হবে—এটাই এখন তাদের প্রত্যাশা।

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারি ও ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৪ জানায়, ১৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা রাজশাহীর মো. রাব্বি ইসলাম (২১)-কে ৫০ বোতল ফায়ারডিল ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এদিকে, ১৫ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে রাজশাহীর মোছা. আম্বিয়া বেগম (৪২) ও মো. নাজিমুদ্দীন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভ্যানিটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে সদর উপজেলার বাসালিয়া এলাকা থেকে কালিহাতী থানার হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সখীপুর উপজেলার নলুয়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় (এনআই অ্যাক্ট ১৩৮) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুসরাত জাহান নুপুর (৩৮)-কে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল মহাসড়ক অবরোধে স্থবির উত্তরবঙ্গগামী লেন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল স্টাফ রিপোর্টার :এস কে শিপন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ​সমগ্র দেশ যখন তীব্র ক্ষোভ আর আন্দোলনে উত্তাল, তখন সেই জোয়ারে শামিল হতে পিছিয়ে নেই টাঙ্গাইলও। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলের বিভিন্ন কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। আজ দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা সদর রোড, নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড ও ঢাকা রোড গোডাউন বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠে "শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে করতে হবে", "আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে", "শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না চলবে না", এবং "আমার বোন কবরে খুনি কেন বাইরে" সহ বিভিন্ন ঝাঁঝালো স্লোগান প্রতিধ্বনিত হয়। ​শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা আনুমানিক ১:২৫ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছায় এবং শিক্ষার্থীরা মহাসড়কের ওপর বসে পড়ে উত্তরবঙ্গমুখী লেনটি সম্পূর্ণ অবরোধ করেন। শিক্ষার্থীদের আকস্মিক এই অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে শত শত যানবাহন আটকা পড়ে এবং চরম যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানান, বর্তমান শিক্ষা কারিকুলাম ও পরীক্ষা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার দায় শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। তারা অভিযোগ করেন, শিক্ষা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে হবে এবং সাম্প্রতিক সহিংসতায় নিহত সহপাঠীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আশেকপুর বাইপাস এলাকায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ অবস্থান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শীর্ষ সপ্তাহ

গোপালপুরে সড়কের বেহাল দশা, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ।
গ্রাম বাংলার খবর

গোপালপুরে সড়কের বেহাল দশা, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

রুবেল রানা আগস্ট ৯, ২০২৬ 0

ভোট জরিপ

আপনি কি আমাদের নিউজ কন্টেন্ট পছন্দ করেন?