মক্কায় সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’, ভারি বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও আশপাশের এলাকায় বৈরী আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ স্তরের ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়াবিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। সতর্কতার আওতায় থাকা বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, মক্কা অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠতে পারে। এ সময় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাসিন্দাদের জলাবদ্ধ এলাকা, উপত্যকা এবং বাঁধের আশপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স। বিশেষ করে ভারি বৃষ্টির সময় আকস্মিক পানি বৃদ্ধি বা বন্যার ঝুঁকি থাকায় এসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
এনসিএমের আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ পর্যায়ের সতর্কসংকেত। চরম আবহাওয়া এবং জননিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি হতে পারে—এমন পরিস্থিতিতে এ ধরনের সতর্কতা জারি করা হয়।
সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার অস্থিতিশীলতা দেখা দিয়েছে। অঞ্চলটির বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাতও হয়েছে। এর ধারাবাহিকতায় নতুন করে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।
এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছিল এনসিএম। ওই সতর্কবার্তায় ভারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছিল।
আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু
Tags:
মক্কায়
সর্বোচ্চ
রেড
অ্যালার্ট
ভারি
বৃষ্টির
পূর্বাভাস
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও আশপাশের এলাকায় বৈরী আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ স্তরের ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়াবিষয়ক সংস্থা ন্...
আগস্ট ২৭, ২০২৬
গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন তর্ক তুঙ্গে, তখন খুব বেশি শব্দ না করেই নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে হামাস। যুদ্ধবিরতির পরদ...
নভেম্বর ১৬, ২০২৫

