সারা দেশ

জমি বর্গা নেওয়া নিয়ে সালিশে হাতাহাতি, পরে যুবকের মৃত্যু

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ২৭, ২০২৬
জমি বর্গা নেওয়া নিয়ে সালিশে হাতাহাতি, পরে যুবকের মৃত্যু
জমি বর্গা নেওয়া নিয়ে সালিশে হাতাহাতি, পরে যুবকের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমি বর্গা নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম তার মামা আলকাছ মিয়ার কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করতে গেলে আলকাছ মিয়ার আপন ভাগিনা এবং রফিকুল ইসলামের আপন চাচাতো ভাই আবুল মিয়া ও হিল্লুল তাকে ওই জমিতে চাষাবাদ করতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। হিল্লুলের ভগ্নিপতির মধ্যস্থতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষ হিল্লুলের বসতঘরে সালিশি আলোচনায় বসেন। বৈঠকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তর্কাতর্কি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। মারামারির পর রফিকুল ইসলাম সেখান থেকে বের হয়ে পার্শ্ববর্তী শহিদ মিয়ার চায়ের দোকানে গিয়ে বসেন। সেখানে বসা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের। এর আগে ২০২৫ সালের মার্চ মাসেও অন্য একটি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে মারামারির ঘটনায় রফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। ওই সময় তিনি দীর্ঘদিন ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মাথায় অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। এদিকে রফিকুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে রফিকুল ইসলামের মৃত্যু সালিশে মারামারির আঘাতজনিত কারণে হয়েছে, নাকি পূর্বের মাথার আঘাতের কোনো প্রভাব ছিল—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া
Tags: জমি বর্গা নেওয়া নিয়ে সালিশে হাতাহাতি পরে

সারা দেশ

আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের

প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য