গোপালপুরে ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালপুরে ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা তুলে ধরা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা খায়রুল আলম, ডা. প্রীতম সরকার ডা.সিয়াম ডা.নাদিম,ডা. জুয়েল রানা, ডা. রাজিব ডা.মিমি ডা.হাসিবসহ সংশ্লিষ্ট SACMO-বৃন্দ।সভায় জানানো হয় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ছাদ ও আশপাশে কোনোভাবেই স্বচ্ছ পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব পুরোনো টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের কাপসহ পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।এ ছাড়া এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার আহ্বান জানানো হয়।স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান উপায়।সকলকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোপালপুর টাঙ্গাইল।
Tags:
গোপালপুরে
ডেঙ্গু
সচেতনতামূলক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
প্রতিরোধ
জনসচেতনতা
ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে ‘ময়মনসিংহ...
আগস্ট ২৪, ২০২৬
মো: আল-মাহফুজ শাওন , খুলনা: খুলনার সিনিয়র সাংবাদিক ও প্রবীণ সংবাদকর্মী **এম হেফজুর রহমান** ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সম...
আগস্ট ২২, ২০২৬

