আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৭, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, মাদক নিয়মিত মামলা ও পরোয়ানামূলে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) টাঙ্গাইল জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়। অভিযানে ১৫৩ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করতে টাঙ্গাইল জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।বাসাইলে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার এদিকে, বাসাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।অপরাধী ও অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, ডাকাতি, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে।
Tags: টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার অপরাধ দমন

আইন-অপরাধ

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ।

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...

আগস্ট ২৭, ২০২৬
১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস ১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য