মতামত

ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৪, ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা
ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা
ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ গণমাধ্যমের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও কেন্দ্র ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান।সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকে জনসচেতনতা তৈরিতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রচার এবং সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
Tags: ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা

মতামত

ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা

ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে ‘ময়মনসিংহ...

আগস্ট ২৪, ২০২৬
খুলনার সিনিয়র সাংবাদিক এম হেফজুর রহমান ইন্তেকাল করেছেন খুলনার সিনিয়র সাংবাদিক এম হেফজুর রহমান ইন্তেকাল করেছেন

মো: আল-মাহফুজ শাওন , খুলনা: খুলনার সিনিয়র সাংবাদিক ও প্রবীণ সংবাদকর্মী **এম হেফজুর রহমান** ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সম...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য