সারা দেশ

রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস কড়াই নিয়ে থানায় বেকারির কর্মচারীরা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২২, ২০২৬
রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস কড়াই নিয়ে থানায় বেকারির কর্মচারীরা
রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস কড়াই নিয়ে থানায় বেকারির কর্মচারীরা
রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, কড়াই নিয়ে থানায় বেকারির কর্মচারীরা খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন। পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় যান।স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার মডার্ন বেকারির প্রায় ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। এ উপলক্ষে সকালে বেকারির কর্মচারী লিটন হোসেনসহ তিনজন পাইকগাছা বাজারের মাংস বিক্রেতা ইসমাইলের দোকান থেকে চার কেজি গরুর মাংস কিনে আনেন। সেদিনের জবাই করা মাংস শেষ হয়ে যাওয়ায় বিক্রেতা আগের দিনের ফ্রিজে সংরক্ষিত মাংস দেন বলে জানা গেছে।বেকারির কর্মচারীদের দাবি, স্বাভাবিক নিয়মে তেল-মসলা দিয়ে রান্না শুরু করার কিছুক্ষণ পরই মাংসের স্বাভাবিক লালচে রং বদলে নীলচে-সবুজ হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে রং আরও গাঢ় হয়ে গেলে তারা রান্না বন্ধ করে বিষয়টি অন্যদের জানান। পরে মাংসসহ কড়াই নিয়ে প্রথমে বিক্রেতার কাছে গেলেও সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে ইউএনও কার্যালয়ে যান। সেখান থেকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে তারা পাইকগাছা থানায় উপস্থিত হন। পরে মাংসগুলো ফেলে দেওয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে একটি ভ্যানে কড়াইভর্তি সবুজ রঙের মাংস নিয়ে দাঁড়িয়ে আছেন বেকারির কর্মচারীরা। তাদের দাবি, রান্নায় কোনো ধরনের রং বা রাসায়নিক ব্যবহার করা হয়নি। মাংস কড়াইয়ে দেওয়ার পর থেকেই অস্বাভাবিকভাবে সবুজ রং দেখা দিতে শুরু করে।তবে অভিযোগ অস্বীকার করেছেন মাংস বিক্রেতা ইসমাইল। তিনি বলেন, একই ফ্রিজে সংরক্ষিত মাংস আরও ১০ থেকে ১২ জন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। অন্য কেউ কোনো অভিযোগ করেননি। তার দাবি, বেকারিতে ব্যবহৃত কোনো উপাদান বা অন্য কোনো কারণে এমনটি হয়ে থাকতে পারে। অন্যদিকে, বেকারির কর্মচারীরা বিক্রেতার দাবি নাকচ করে মাংসের নমুনা পরীক্ষার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা পরিষদ এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই এমন অস্বাভাবিক রঙের মাংস দেখে বিস্ময় প্রকাশ করেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা অভিযোগ করেননি এবং কিছুক্ষণ পর কড়াই নিয়ে চলে যান।এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। মাংসের প্রকৃত কারণ জানতে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Tags: গরুর মাংস সবুজ হওয়া পাইকগাছা রান্নার সময় মাংসের রং পরিবর্তন বেকারির কর্মচারী কড়াইসহ থানা মাংসে রাসায়নিক ইউএনও কার্যালয় মাংসের নমুনা পরীক্ষা

সারা দেশ

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য