মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন
নিজের ও পরিবারের বিরুদ্ধে উত্থাপিত ‘ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. বজলুর রশিদ খান (চুন্নু)।সোমবার (২৪ আগস্ট) মধুপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।সংবাদ সম্মেলনে মো.বজলুর রশিদ খান বলেন তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে সেগুলো সত্য নয়। এসব অভিযোগের পেছনে উদ্দেশ্য রয়েছে বলেও তিনি দাবি করেন।তিনি তাঁর বক্তব্যের সমর্থনে বৈধ দলিলপত্র রয়েছে দাবি করে বলেন প্রয়োজন হলে সংশ্লিষ্ট যেকোনো জায়গায় এসব দলিল উপস্থাপন করে জমির মালিকানা প্রমাণ করতে তিনি প্রস্তুত। একই সঙ্গে অভিযোগকারীদেরও তথ্য-প্রমাণসহ বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান তিনি।সাবেক এই অধ্যক্ষ সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সরেজমিন তদন্ত, দলিলপত্র যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধান করা উচিত। এর মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন সত্য উদঘাটিত হলে প্রকৃত ঘটনা সবার সামনে পরিষ্কার হবে এবং ভিত্তিহীন অপপ্রচার বন্ধ হবে।সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tags:
মিথ্যা
অপপ্রচারের
প্রতিবাদে
সাবেক
অধ্যক্ষের
সংবাদ
সম্মেলন
নিজের
ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে ‘ময়মনসিংহ...
আগস্ট ২৪, ২০২৬
মো: আল-মাহফুজ শাওন , খুলনা: খুলনার সিনিয়র সাংবাদিক ও প্রবীণ সংবাদকর্মী **এম হেফজুর রহমান** ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সম...
আগস্ট ২২, ২০২৬

