ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’
ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’
বিজ্ঞানমনস্ক দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার স্কুল ও কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতার প্রথম পর্ব আগামী ২৯ আগস্ট জেলার সব উপজেলায় অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে দুই গ্রুপে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূলপ্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় পদার্থবিজ্ঞানরসায়ন জীববিজ্ঞান গণিত মানসিক দক্ষতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ১০০টি প্রশ্ন থাকবে।এদিকে পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়নের সময় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক, প্রতিযোগী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে বিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। পাশাপাশি মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হবে।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ, যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা এবং গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
Tags:
ময়মনসিংহে
ডিসিস
সায়েন্স
ট্যালেন্ট
হান্ট-২০২৬
বিজ্ঞানমনস্ক
দক্ষ
উদ্ভাবনী
ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ বিজ্ঞানমনস্ক দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ...
আগস্ট ২৫, ২০২৬
ধনবাড়ীতে ফ্যামিলি কার্ড তথ্য ভান্ডার’ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত টাঙ্গাইলের ধনবাড়ী...
জুলাই ৩০, ২০২৬

