বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষিকে অন্তর্ভুক্ত করার দাবীতে সুনামগঞ্জের চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক জন্য নাগরিক - সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাস প্রমুখ। বক্তারা বলেন,দেশের অধিকাংশ ভুমি কৃষিজমি হওয়ায় বৃহদাকৃতির সোলার নির্ভর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা কঠিন হলেও কৃষি জমিতে সোলার নির্ভর বিদ্যুৎ ছোট ছোট বিদ্যুৎ প্লান্ট গড়ে তোলা অতি সম্ভাবনাময়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বিজলি কৃষি অর্থাত কৃষি জমিতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা অন্তর্ভুক্ত করার দাবীতে উক্ত কৃষক সমাবেশে কৃষক, তরুণ এবং পরিবেশ কর্মীরা অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে বিন্নাকুলি লাউড়েগর নির্মানাধীন নতুন রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে রাতের আধাঁরে প্রতিনিয়ত অবৈধ সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু খেকোঁ মালেক বাহিনী। জানা যায় আনু মানিক ৫ কোটি টাকার উপরে ব্যায়ে ওয়াল্ড ব্যাংকের এডিপির অর্থায়নে নির্মিত হচ্ছে বিন্নাকুলি থেকে লাউড়েরগড় যাতায়াতের রাস্তা। হাজার হাজার মানুষের চলাচলের সুবিধার্থে এই রাস্তার কাজ প্রায় শেষের দিকে। কিন্তু নদীর তীরে রাস্তাটি হওয়ায় বল্ক সাপোটিং সহ নির্মিত হচ্ছে এই রাস্তা। বর্তমানে রাস্তার পাশ হইতে বালু খেকোঁদের অবৈধ বালু উত্তোলনের ফলে ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার পাশে বল্ক পিটিং করতে পারছেন না বলেও জানা যায়। বিন্নাকুলি লাউড়েরগড় রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী, এমনটি জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাধারণ মানুষেরা । শুধু তাই নয় কিছুদিন ধরে রাতের আধাঁরে অবৈধ ভাবে পাড়কেটে বালু উত্তোলন করে ডালারপাড়ে কৃত্রিম নদী বানাচ্ছে জামাল বাহিনী এমন ঘটনার ধারাবাহিক সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন, নৌপুলিশ, তাহিরপুর থানা পুলিশ কঠোর অবস্থানে অভিযান পরিচালনা করেন। যার ফলে বালু খেকোঁ জামাল বাহিনীর হাত থেকে যাদু কাটা ডালারপাড়ে বালু উত্তোলন বন্ধ করতে সক্ষম হন তাহিরপুর উপজেলা প্রশাসন। সপ্তাহ খানেক যেতে না যেতেই আবারও নতুন বালু চক্র ভূমিদস্যু মালেক বাহিনী এবার শুরু করেছে ডালারপাড় সংলঘ্ন বিন্নাকুলি লাউড়েগর যাতায়াতের নব নির্মিত চলমান রাস্তার পাশে যাদুকাটা নদীর তীর হতে সেভ মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন। মালেক বাহিনী ও তার সহযোগী মুন্তাজপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে আনোয়ার গংরা রাস্তার পাশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এসমস্ত বালু খেকোঁদের হাত থেকে নদীর তীরে রাস্তার পাশে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবী সাধারন মানুষের। এ ব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মেহেদী হাসান হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিন্নাকুলি লাউড়েরগড় রাস্তার পাশে যেই বালু উত্তোলের চেষ্টা করবে তাকেই আইনের আওতায় আনা হবে।
শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় সুনাসগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ সিংহ মিথুন,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্রাচার্য্য,ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল বলেছেন,টাইফয়েড জ¦র থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী গত ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন যে শুরু হয়েছে এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় সকল শিশুকে টাইফয়েড জ¦র প্রতিরোধে ভ্যাকসিন দেয়ার আহবান জানান। তিনি বলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিতবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এরমধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন। এজন্য প্রতিটি পরিবারের সদস্যদের টাইফয়েড জ¦সহ দেহ শরীর ও মন ভাল রাখতে হলে দূষিত পানি,দূষিত খাবার ও উন্নত স্যানিটেশন ব্যবহরের পরামর্শ দেন এজন্য সবাইকে সচেতন করতে গণমাধ্যমকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে আরো বেশী করে ব্যাপক ভূমিকা রাখার আহবান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জতির সামনে সাম্য,মানবিক মূল্যবোধ,ন্যায় বিচার প্রতিষ্ঠাতা,গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ধর্মের মানুষের স্ব-অবস্থান নিশ্চিতসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনের সমর্থনে দোয়ারাবাজার উপজেলায় লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা সদরের পশ্চিমবাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা মিছিল সহকারে সভাস্থলে এসে সভাস্থল লোকে লোকারন্য হয়ে উঠে। দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আরতাবুর রহমান খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. সালেহ আহমদের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একলাছুর রহমান,হারুনুর রশিদ,সুনামগঞ্জ জলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,দোয়ারাবাজারের সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল বারি, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহবায়ক মাদব রায়,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব,সদস্য সচিব সাজিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন মিলন বলেছেন এই ছাতক ও দোয়ারাবাজার আসনের মানুষ সব সময়ই আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালবেসে ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে আসছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও ধানের শীষের প্রার্থীকে জনগন নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ফলে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলনে দেশের ছাত্রজনতার বিজয় অর্জিত হয়েছিল।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর মেয়ে এবং ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী (চার বোনের মধ্যে তৃতীয়) দীর্ঘদিন ধরে ধনবাড়ী পৌরসভার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, গত ১১ জুলাই সকালে ফোন করে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে নেন মারুফ হোসেন শান্ত। এরপর সারাদিন তারা অজ্ঞাত স্থানে অবস্থান করেন। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে রাতে মেয়েটিকে তার বড় বোনের জামাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন ১২ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওই পরীক্ষার্থীকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।
সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়। সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শাহ ফাউন্ডেশন’র চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।
অবশেষে নির্বাহী আদেশে, বাংলাদেশের সবচেয়ে পুরনো ১৮৪০ খ্রিষ্টাব্দে স্থাপিত ঐতিহ্যবাহী ‘‘কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীদর মালিকানাধীন জায়গায় ব্যাক্তিমালিকানাধীন সীমানা প্রাচীর সহ বাংলাদেশ আওয়ামী লীগ দুর্গাপুর উপজেলা শাখার কার্যালয়, উৎরাইল বাজারের পরবর্তিঅংশ এবং পৌরশহরের অন্যান্য জায়গাতে চালানো হচ্ছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। এ অভিযান পরিচালনা করেন জেলা ও উপজেলা প্রশাসন। ১৮৬ বছর পুর্বে ময়মনসিংহ পরগনার শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে ১৮৪০খ্রিষ্টাব্দে সুসঙ্গ পরগনার মহারাজা ভূপেন্দ্র চন্দ্র সিংহ শর্ম্মা প্রতিষ্ঠা করেছিলেন কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী। কালের বিবর্তনে একশ্রেণির লোক পাঠাগারের বেশকিছু জায়গা দখল করে নেয়। পরবর্তিতে সাবেক সংসদ সদস্য জালাল উদ্দীন তালুকদারের উদ্দ্যেগে ১৯৯৭ সনে ওই পাঠাগারের জায়গাতে নির্মান করা হয় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়। পরবর্তিতে অন্যান্য আওয়ামীলীগের সংসদ সদস্যগণ দলীয় কার্যালয়ের নান্দনিক রুপ দিতে না পারলেও ২০১৯ সালে আ‘লীগের এমপি মানু মজুমদার পুরনো অফিসের পিছনে থাকা দুটি অসহায় পরিবারের ঘর জোরপুর্বক ভেঙ্গে ওখান থেকে তাদের উচ্ছেদ করেন। পরে পাঠাগারের আরো জায়গা দখলে নিয়ে নির্মান করেন বিশাল দলীয় কার্যালয়। পরবর্তিতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে ওইসময় স্থানীয় আদালত সহ সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ গণস্বাক্ষরের মাধ্যমে আবেদন করেন। পরবর্তিতে স্থানীয় সুশিলসমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), আদিবাসী ফোরাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ করেন মানববন্ধন। দলীয় প্রভাব থাকায় সকল আবেদনের ফাইল পরে ছিলো টেবিলে থাকা অন্য ফাইলের নীচে। ইতোমধ্যে পাঠাগারের জায়গা উদ্ধারের জন্য স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশগ্রহনে গত ০৮ জুন উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনের মাধ্যমে আবেদন জানানো হয় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে। পরবর্তিতে এই কাজে সহায়তা করতে এলাকাবাসী পরবর্তিতে আবেদন করেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মহোদয়ের কাছে। নিমজ্জিত হতে যাওয়া পাঠাগারটিকে বাঁচিয়ে রাখতে পাঠাগার পরিদর্শনে আসেন তিনি। পাঠাগারকে নতুনরুপে সাজিয়ে তুলতে উদ্দ্যোগ নেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এর পরেই নরে চড়ে বসেন জেলা ও উপজেলা প্রশাসন। পাঠাগারের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শুরু করেন দাপ্তরিক কাজ। পরবর্তিতে আদালতের নোটিশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে শুরু হয় অবৈধ সীমানা প্রাচীর ও উপজেলা আ‘লীগ কার্যালয়ের স্থাপনা সহ অন্যান্য এলাকা থেকে অবৈধ স্থাপনা অপসারনের কাজ। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ, আদিবাসী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পাঠাগারকে বলা হয় শিক্ষার বাতিঘর। এই পাঠাগারটি আবার সচল করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করণসহ ডেপুটি স্পীকার মহোদয় যে উদ্দ্যেগ গ্রহণ করেছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঠাগারের নিজস্ব জায়গায় কোনরকম অবৈধ স্থাপনা থাকুক এটা আমরা চাইনা। ঐতিহ্যবাহী এই পাঠাগারটি চালু হলে, স্থানীয় যুবসমাজ মাদক ছেড়ে বই হাতে নিবে, স্থানীয়ভাবে বাড়বে সাংস্কৃতিক চর্চা। দুর্গাপুর উপজেলা তথা আশা-পাশের আদিবাসী সম্প্রদায় সহ সকল শ্রেনীপেশার হাজার হাজার মানুষ উপকৃত হবে। লাইব্রেরীর কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি, লাইব্রেরীর নামে ২৪শতক জায়গা রয়েছে। কাজেই এই জায়গায় কুমার দ্বীজেন্দ্র লাইব্রেরীর স্থাপনা ছাড়া অন্য কোন স্থাপনা থাকা সম্পুর্ন বে-আইনী বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ও লাইব্রেরীর সভাপতি আহমেদ সাদাত। লাইব্রেরী পরিদর্শনে এসে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঐতিহ্যবাহী এই পাঠাগারের ইতিহাস ঐতিহ্যকে সারাদেশে ছড়িয়ে দিতে এবং পাঠাগারের বিকাশ ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা পেলে, সরকারের পক্ষ থেকে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীকে দেশের প্রথম সারির পাঠাগারে পরিনত করতে সরকারের পক্ষ থেকে সকল প্রকার উদ্দ্যেগ নেয়া হবে।
র্যাব-১৪ জানায়, ১৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা রাজশাহীর মো. রাব্বি ইসলাম (২১)-কে ৫০ বোতল ফায়ারডিল ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এদিকে, ১৫ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে রাজশাহীর মোছা. আম্বিয়া বেগম (৪২) ও মো. নাজিমুদ্দীন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভ্যানিটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে সদর উপজেলার বাসালিয়া এলাকা থেকে কালিহাতী থানার হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সখীপুর উপজেলার নলুয়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় (এনআই অ্যাক্ট ১৩৮) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুসরাত জাহান নুপুর (৩৮)-কে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৪ এর মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।