হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেস্তে দিল রাশিয়া–চীনের ভেটো
হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে বাতিল হয়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত এ প্রস্তাবটি পর্যাপ্ত সমর্থন পেলেও স্থায়ী সদস্যদের ভেটোর কারণে শেষ পর্যন্ত তা পাস হয়নি। খবর বিবিসির। নিরাপত্তা পরিষদের মোট ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় প্রস্তাবটি কার্যকর হতে পারেনি। জানা যায়, কয়েক সপ্তাহ ধরে দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটির খসড়া একাধিকবার সংশোধন করা হয়। প্রথমে এটি ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় ছিল, যেখানে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। পরে সেই অংশটি বাদ দেওয়া হয়। এমনকি ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ’-সংক্রান্ত ধারাও চূড়ান্ত প্রস্তাব থেকে সরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত প্রস্তাবে শুধু প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করার কথা রাখা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি বলেন, এই প্রস্তাব নতুন কোনো পরিস্থিতি তৈরি করছে না; বরং এটি ইরানের ধারাবাহিক বৈরী আচরণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বন্ধ করা জরুরি। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়ার যে কোনো একটি দেশ ভেটো দিলে পরিষদের যেকোনো প্রস্তাব বাতিল হয়ে যায়।
সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বাহিনীর সামর...
মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হরমুজ প্রণালি অচল উৎপাদন কমিয়েছে ইরাক বিকল্প রুট খুঁজছে দেশগুলো ইরানকে কেন্দ্র করে মার্কি...

