আইন-অপরাধ

মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৭, ২০২৬
মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরে মাদক, ইভটিজিং,কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি,সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মির্জাপুর থানার আয়োজনে মির্জাপুর পৌরসভার ১নং বিটের ১, ২ ও ৩নং ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি মির্জাপুর থানার মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ লোকমান হোসেন, এসআই (নিঃ) এএইচএম রাশেদ ফজলসহ সংশ্লিষ্ট বিট অফিসাররা বক্তব্য দেন।বক্তারা মাদকের ভয়াবহতা, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসের ক্ষতিকর দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনাও প্রদান করা হয়।কর্মসূচিতে মির্জাপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Tags: মির্জাপুরে মাদকবিরোধী র্যালি সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের মাদক

আইন-অপরাধ

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ।

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...

আগস্ট ২৭, ২০২৬
১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস ১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য