সারা দেশ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আত্রেয়ী মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আত্রেয়ী মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আত্রেয়ী মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন
লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর সহ-সভাপতি ও মজুমদার কম্পিউটার ইনস্টিটিউট-এর কর্ণধার রানু মজুমদার এবং তাঁর সহধর্মিণী শান্তা মজুমদারের একমাত্র কন্যা আত্রেয়ী মজুমদারের শুভ জন্মদিন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে আত্রেয়ী মজুমদারের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস। তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ শুধু তার পরিবারের জন্য নয়, সমাজ ও দেশের জন্যও গুরুত্বপূর্ণ। তাই আত্রেয়ী যেন শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, সততা, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বেড়ে ওঠে—এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে সে যেন একজন আলোকিত, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আরও প্রত্যাশা করা হয়, আত্রেয়ীর জীবনের প্রতিটি দিন আনন্দ, ভালোবাসা, সাফল্য ও নতুন সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠুক। তার আগামীর পথচলা হোক সুন্দর, নিরাপদ ও আলোকিত। শুভ জন্মদিন আত্রেয়ী মজুমদার। তোমার জীবন হোক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ।
Tags: বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ আত্রেয়ী মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন

সারা দেশ

মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইলের মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের...

আগস্ট ২৬, ২০২৬
গলাচিপায় বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা গলাচিপায় বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

গলাচিপায় বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ‎পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য