সারা দেশ

হাওলা দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬
হাওলা দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত
হাওলা দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় দরবার-এ-গাউছে হাওলা হযরত শিবলী মঞ্জিলের উদ্যোগে বর্ণাঢ্য জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে পীরজাদা আলহাজ্ব হযরত শাহ্ সূফী সৈয়দ মাওলানা নঈমুল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)-এর নেতৃত্বে কেন্দুয়ার খানকা শরীফ থেকে জসনে জুলুসের বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি খানকা শরীফ থেকে শুরু হয়ে কেন্দুয়ার বাসস্ট্যান্ড, নেত্রকোনা রোড, সাউদপাড়া মোড়, মদন রোড, দরগা মোড়, সাজিউড়া মোড় ও চিরাং মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়। জসনে জুলুসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আশেকে রাসুল ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলুস শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags: হাওলা দরবার শরীফের উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত পবিত্র

সারা দেশ

আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের

প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য