জাতীয়

ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

MD SIAM HOSSIN
MD SIAM HOSSIN Staff Reporter
আগস্ট ২৩, ২০২৬
ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকার ধামরাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৩ আগস্ট ২০২৬) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শামছুল ইসলাম।

কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি! কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি!

কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুশুরা ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. হাসান।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেককে বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যায় সচেতন হতে হবে।

এ সময় পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কুশুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তিস্তার পেটে ‘ভোরের পাখি’ সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রতিমন্ত্রীর পরিদর্শনের ১০ দিনের মাথায়ও নেওয়া হয়নি প্রতিরোধমূলক ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী তিস্তার পেটে ‘ভোরের পাখি’ সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রতিমন্ত্রীর পরিদর্শনের ১০ দিনের মাথায়ও নেওয়া হয়নি প্রতিরোধমূলক ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী
Tags: ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয়

ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকার ধামরাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের গৃ...

আগস্ট ২৩, ২০২৬
টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য