মধুপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মধুপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুর থানাধীন ০২নং মহিষমারা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিষমারা ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও মধুপুর থানা পুলিশের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।র্যালিটি মহিষমারা নেদুরবাজার স্বদেশ ফার্মের সামনে থেকে শুরু হয়ে মহিষমারা নেদুরবাজার স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এতে ০২নং মহিষমারা ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।র্যালি শেষে নেদুরবাজার স্কুলের সামনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মধুপুর থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম. ফজলুল হক মাদকের ভয়াবহতা এর ক্ষতিকর প্রভাব এবং মাদকবিরোধী আইনশৃঙ্খলা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।তিনি বলেন মাদক ব্যক্তি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক শিক্ষক জনপ্রতিনিধি শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় কমিউনিটি পুলিশ সদস্যজনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।
Tags:
মধুপুরে
মাদকবিরোধী
র্যালি
সমাবেশ
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
মধুপুর
থানাধীন
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...
আগস্ট ২৭, ২০২৬
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
আগস্ট ২৭, ২০২৬

