মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা সমবায় কর্মকর্তা হবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলামসহ সংশ্লিষ্টরা।বক্তারা বলেন কৃষির আধুনিকায়নের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা নিরাপদ কৃষি উৎপাদন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদনে আরও সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।কংগ্রেসে উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা স্থানীয় কৃষক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ প্রায় ৭০ জন কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নেন।আয়োজকরা জানান পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Tags:
মধুপুরে
কৃষক
পার্টনার
কংগ্রেস
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
কৃষি
সম্প্রসারণ
মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।মঙ্...
আগস্ট ২৫, ২০২৬
গোপালপুরে ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
আগস্ট ২৪, ২০২৬

