ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ মানবিকতা ন্যায় সাম্য, ভ্রাতৃত্ব সহনশীলতা ও শান্তির শিক্ষা তুলে ধরেন। তাঁরা বলেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি পরিবার ও সমাজজীবনে নৈতিকতা মানবিক মূল্যবোধ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।বক্তারা আরও বলেন বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, সহিংসতা বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায় ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক সন্ত্রাস উগ্রবাদ ও অপরাধ থেকে দূরে রেখে নৈতিকতা মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags:
ময়মনসিংহে
পবিত্র
ঈদে
মিলাদুন্নবী
সা.
উপলক্ষে
দোয়া
আলোচনা
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্...
আগস্ট ২৭, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল হাই। ২০২৪ সালে প্র...
আগস্ট ২৩, ২০২৬

