সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠন
সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠন
সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সদস্যবান্ধব করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি সরিষাবাড়ী উপজেলা শাখার এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির প্রস্তাব চূড়ান্ত করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রনজু এবং সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমানের যৌথ স্বাক্ষরে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে রবিউল কবির উজ্জ্বলকে আহ্বায়ক এবং জাকির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের পেশাগত অধিকার সংরক্ষণ, নীতিমালা বাস্তবায়ন, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিসিডিএসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
প্রতিবেদক: রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...

