কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।
সাজাপ্রাপ্ত নাজমুল মিয়া নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। অভিযানকালে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য মজুত করে রাখা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়।
এ ছাড়া অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, মহাদেও নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও তীরবর্তী এলাকার ওপর বিরূপ প্রভাব পড়ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসনের এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর বার্তা গেছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Tags:
কলমাকান্দায়
বালুবাহী
নৌকা
জব্দ
যুবকের
দিনের
কারাদণ্ড
প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...
আগস্ট ২৭, ২০২৬
‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...
আগস্ট ২৭, ২০২৬

