সারা দেশ

অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি

মোঃ আল-মোতাকাব্বীর অর্ক
মোঃ আল-মোতাকাব্বীর অর্ক সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬
অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি
অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্যন্তরীণ নিয়োগ শাখায় সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় সুন্দরগঞ্জে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন।

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা

তবে সে সময় ইউএনও ইফফাত জাহান তুলি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উত্থাপিত অভিযোগও নাকচ করে দেন।

পরে একাধিক বৈঠক ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর কিছুদিন পরই ইউএনও ইফফাত জাহান তুলির বদলির আদেশ জারি করা হলো।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর বদলির কারণ হিসেবে কোনো অভিযোগ বা অনিয়মের বিষয় উল্লেখ করা হয়নি। এতে বদলি ও পদায়নকে জনস্বার্থে নেওয়া একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

Tags: অনিয়মের বিতর্কের সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি

সারা দেশ

অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...

আগস্ট ২৩, ২০২৬
টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা বিষয়ক মক ড্রিল টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা মক ড্রিল

টাঙ্গাইলে অগ্নিকাণ্ড মোকাবিলা, রোগী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অনসাইট রোগী ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে...

আগস্ট ২১, ২০২৬

0 মন্তব্য