সারা দেশ

অযাচিত কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানববন্ধন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২১, ২০২৬
অযাচিত কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানববন্ধন
অযাচিত কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানববন্ধন অযাচিত কর আরোপের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ বাইকার এবং বিভিন্ন স্থানীয় বাইকিং কমিউনিটির সদস্যরা। বুধবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক বাইকার অংশ নেন।মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা বলেন মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর আরোপ সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ যারা দৈনন্দিন যাতায়াত কিংবা জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।প্রতিবাদকারীদের এক দফা দাবি—বাইকারদের ওপর আরোপিত অযাচিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং করনীতি পুনর্বিবেচনার আহ্বান জানান।বক্তারা বলেন মোটরসাইকেল এখন আর বিলাসী পণ্য নয়; বরং এটি দেশের লাখো মানুষের প্রয়োজনীয় যানবাহনে পরিণত হয়েছে। তাই এ খাতে অতিরিক্ত কর আরোপ জনদুর্ভোগ বাড়াবে এবং সাধারণ মানুষের চলাচল ব্যয় বৃদ্ধি করবে।উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় অনুষ্ঠিত এ মানববন্ধন দেশের চলমান বাইকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ন্যায্য দাবিতে শুরু হওয়া এই আন্দোলন আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে।দেশের জনপ্রিয় মোটরসাইকেলভিত্তিক প্ল্যাটফর্ম BikeBD আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে জানিয়েছে, বাইকারদের যৌক্তিক দাবির প্রতি তারা সম্পূর্ণ একাত্মতা পোষণ করে।
Tags: অযাচিত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানববন্ধন আরোপের প্রতিবাদে

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য