মতামত

সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ১৫, ২০২৬
সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড
সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড সিরাজগঞ্জ ১৪ এপ্রিল ২০২৬ ইং সেবার ব্রতে চাকরি প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড।ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়। পুলিশ সুপার প্রার্থীদের বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায্যতা ও দক্ষতার ওপর জোর দিয়ে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন।তিনি নির্দেশ দেন যোগ্য প্রার্থীকে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করার জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স। অনুষ্ঠানটি প্রার্থী ও সংশ্লিষ্ট ফোর্সদের মধ্যে প্রশিক্ষণ ও দায়িত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
Tags: সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সংক্রান্ত ব্রিফিং

মতামত

টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...

আগস্ট ২৭, ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিএনপির ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিএনপির

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য