‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সার্বিক সহযোগিতায় বোয়ালখালী উপজেলা প্রশাসন, কধুরখীল বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক এস এম মোদাচ্ছের, বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুবনেতা লিটন বড়ুয়া, সমীরন বড়ুয়া সমীর, রবি বড়ুয়া, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ফারুক, ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও শ্রমিক নেতা পল্টু কান্তি বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক রাজু দে, দেবাশিষ বড়ুয়া রাজু, সাইফুদ্দিন খালেদ, প্রভাস চক্রবর্তী, রবিউল হোসেন, মহিউদ্দিন, শাহ আলম, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের এ ধরনের কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।
বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূ...
টাঙ্গাইলের মিষ্টি ও শাড়ি নিয়ে প্রথমবারের মতো 'সুইট ফেস্টিভ্যাল' ঐতিহ্য ও উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত। সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক টাঙ্গ...

