আইন-অপরাধ

খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬
খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই
খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় কার্যালয়টি বন্ধ ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীও ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের স্থান পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে কারা বা কী উদ্দেশ্যে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে খুলনা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা বলেন, তিনি ছুটিতে ছিলেন। রাতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে। এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। বিস্ফোরণের ধরন, ব্যবহৃত ককটেলের উৎস এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
Tags: খুলনায় নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আইন-অপরাধ

খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর এ বিস্ফ...

আগস্ট ২৯, ২০২৬
নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ ইয়া...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য