নাগরপুরে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার
নাগরপুরে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার
টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকির (৫০)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব সূত্রে জানা যায় গত ১ আগস্ট ওই নারীকে একটি নির্জন এলাকায় নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগে নাগরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি আলমগীর ফকির আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মামলার প্রধান আসামি আলমগীর ফকিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Tags:
নাগরপুরে
বিধবা
নারীকে
দলবদ্ধ
ধর্ষণ:
প্রধান
আসামি
ঢাকার
দেলদুয়ারে র্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯০০ পিস...
আগস্ট ২৯, ২০২৬
ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র্যালি-সমাবেশ টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক, ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত...
আগস্ট ২৯, ২০২৬

