আইন-অপরাধ

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড
বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড
বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আঃ আজিজ খানের ছেলে মো. বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৬) এবং রবি খানের ছেলে রুবেল খান (২৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাসাইল থানার পুলিশ কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অপরাধ স্বীকার করায় মো. বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, মো. শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।আদালতের আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনমাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Tags: বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে মাসের কারাদণ্ড টাঙ্গাইলের

আইন-অপরাধ

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯০০ পিস...

আগস্ট ২৯, ২০২৬
ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি-সমাবেশ ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি-সমাবেশ

ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি-সমাবেশ টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক, ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য