দেলদুয়ারে র্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
দেলদুয়ারে র্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় পাকা সড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি সিএনজির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে সিএনজিতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়।সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুলবক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন। পরে এসব মাদক টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেপ্তার মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags:
দেলদুয়ারে
র্যাবের
অভিযানে
হাজার
৯০০
পিস
ইয়াবাসহ
মাদককারবারি
দেলদুয়ারে র্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯০০ পিস...
আগস্ট ২৯, ২০২৬
ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র্যালি-সমাবেশ টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক, ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত...
আগস্ট ২৯, ২০২৬

