আইন-অপরাধ

কালিহাতীর পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
কালিহাতীর পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
কালিহাতীর পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
কালিহাতীর পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) কালিহাতী থানা পুলিশ ও পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বলদি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুরুতে পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে বলদি বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস ছালাম। এ সময় এসআই (নিরস্ত্র) রাব্বানীসহ কালিহাতী থানা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। এ জন্য পরিবার শিক্ষাপ্রতিষ্ঠান জনপ্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভায় মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি, অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে পাড়খী ও বীরবাসিন্দা ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক-শিক্ষার্থী কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Tags: কালিহাতীর পাড়খী বীরবাসিন্দা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি সমাবেশ টাঙ্গাইলের

আইন-অপরাধ

খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর এ বিস্ফ...

আগস্ট ২৯, ২০২৬
নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ ইয়া...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য