ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র্যালি-সমাবেশ
ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র্যালি-সমাবেশ
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক, ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ধনবাড়ী থানার আয়োজনে ধনবাড়ী পৌরসভাস্থ ধনবাড়ী বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী র্যালিটি ধনবাড়ী পৌরসভার সর্দারপাড়া থেকে শুরু হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে ধনবাড়ী কলেজিয়েট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।র্যালিতে জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশ সদস্য স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।পরে ধনবাড়ী কলেজিয়েট স্কুলের সামনে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক এবং বিট অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ ফিরোজ আহমেদ বক্তব্য দেন।বক্তারা মাদকের ভয়াবহতা, মাদক সেবন ও ব্যবসার ক্ষতিকর প্রভাব এবং এর ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ধরনের নেতিবাচক পরিণতি সম্পর্কে উপস্থিত জনসাধারণকে সচেতন করেন। পাশাপাশি ইভটিজিং কিশোর চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।সভায় বক্তারা বলেন মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয় পরিবারের সদস্য শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মাদক ও অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।এ সময় ধনবাড়ী পৌরসভাস্থ স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Tags:
ধনবাড়ীতে
মাদক
ইভটিজিং
কিশোর
গ্যাং
চাঁদাবাজি
সন্ত্রাসবিরোধী
দেলদুয়ারে র্যাবের অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯০০ পিস...
আগস্ট ২৯, ২০২৬
ধনবাড়ীতে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র্যালি-সমাবেশ টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক, ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত...
আগস্ট ২৯, ২০২৬

