সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক:
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি
জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে তারাকান্দি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়রা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জামালপুর রেলওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags:
সরিষাবাড়ীতে
যমুনা
এক্সপ্রেস
ট্রেনে
কাটা
পড়ে
অজ্ঞাত
ব্যক্তির
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমান...
আগস্ট ২৯, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে গ...
আগস্ট ২৭, ২০২৬

