আইন-অপরাধ

খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল অলঙ্কারসহ চোরাচালানকারী গ্রেপ্তার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬
খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল অলঙ্কারসহ চোরাচালানকারী গ্রেপ্তার
খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল অলঙ্কারসহ চোরাচালানকারী গ্রেপ্তার
খুলনায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল পরিমাণ অলঙ্কারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটির সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইদুল (৪৬)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার বড়ইয়া কুড়ি এলাকার মীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে। কেএমপি সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন সাইদুলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে স্বর্ণ খচিত ডায়মন্ডের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অলঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার করা অলঙ্কারের মধ্যে রয়েছে—স্বর্ণ খচিত ডায়মন্ডের লকেটসহ ৩টি স্বর্ণের চেইন, বিভিন্ন ধরনের স্বর্ণ খচিত ডায়মন্ডের ৪৫টি নোজ পিন (নাকফুল), ১২ জোড়া কানের দুল, ৮টি লকেট, ৩টি আংটি এবং ২টি ব্রেসলেট। পুলিশের দাবি, এসব অলঙ্কারের বৈধ কাগজপত্র ও উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি আটক ব্যক্তি। প্রাথমিকভাবে ঘটনাটি চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কেএমপির হরিণটানা থানায় ২৮ আগস্ট একটি মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৮ এবং জিআর নম্বর ৬৮। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অলঙ্কারের প্রকৃত মূল্য ও এর উৎস যাচাইসহ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags: খুলনায় স্বর্ণ ডায়মন্ডের বিপুল অলঙ্কারসহ চোরাচালানকারী গ্রেপ্তার চেকপোস্টে

আইন-অপরাধ

সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমান...

আগস্ট ২৯, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৫ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে গ...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য