গোপালপুরে মাদকবিরোধী র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালপুরে মাদকবিরোধী র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের গোপালপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর পৌরসভা কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেলটাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মনিরুজ্জামান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার গোপালপুর থানা,টাঙ্গাইল এবং রুহুল আমিন অফিসার ইনচার্জ গোপালপুর থানা টাঙ্গাইল।অনুষ্ঠানের শুরুতে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি গোপালপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেজনসচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতি করে না বরং সমাজের শান্তি-শৃঙ্খলা ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার শিক্ষাপ্রতিষ্ঠান জনপ্রতিনিধি সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।বক্তারা বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে গোপালপুর পৌরসভা কমিউনিটি পুলিশের সদস্য জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।সভায় বক্তারা মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ গোপালপুর গড়ে তুলতে পুলিশ-জনগণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Tags:
গোপালপুরে
মাদকবিরোধী
র্যালি
জনসচেতনতামূলক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...
আগস্ট ২৭, ২০২৬
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
আগস্ট ২৭, ২০২৬

