আইন-অপরাধ

সরিষাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজন গ্রেপ্তার

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬
সরিষাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজন গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজন গ্রেপ্তার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার চরবালিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সুমন মিয়া (২১), পিতা মো. আমিনুল ইসলাম এবং আমিনুল ইসলাম (১৯), পিতা মো. বারেক মিয়া। তারা উভয়েই সরিষাবাড়ী উপজেলার চরবালিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১৪২-এর প্রেক্ষাপটে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা মো. শাহিন মিয়ার নেতৃত্বে সরিষাবাড়ী থানার একটি চৌকস পুলিশ দল চরবালিয়া (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ওই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সরিষাবাড়ী থানায় নিয়ে আসা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদক: রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি
Tags: সরিষাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজন গ্রেপ্তার সরিষাবাড়ী জামালপুর

আইন-অপরাধ

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ।

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...

আগস্ট ২৭, ২০২৬
১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস ১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য