আইন-অপরাধ

বাসাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ০২ সদস্য গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৭, ২০২৬
বাসাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ০২ সদস্য গ্রেপ্তার
বাসাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ০২ সদস্য গ্রেপ্তার
বাসাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ০২ সদস্য গ্রেপ্তার সহ লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৩,০০,০০০/- ( তিন লক্ষ) টাকা উদ্ধারটাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে বাসাইল থানা পুলিশ ও ডিবি (উত্তর), টাঙ্গাইলের সমন্বিত টিম প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ১৬ জুন ২০২৬ তারিখ বাসাইলের বাঐখোলা এলাকায় বে-পাওয়ার টেকনোলজি লিমিটেড কারখানায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আজিজুল হক আজিজ (৩৯) ও নিজাম উদ্দিন মিন্টু (৪৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Tags: বাসাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য

আইন-অপরাধ

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ।

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...

আগস্ট ২৭, ২০২৬
১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস ১৮ সরকারি বাড়ি বিক্রির দুর্নীতি মামলা: মির্জা আব্বাস খালাস

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য