সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর প্রজন্মের হাতে সবুজের বার্তা’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মদন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু আমাদের চারপাশের পরিবেশকেই সবুজ করে না, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নিজের হাতে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা এসব চারা নিজেদের বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে রোপণ ও পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতাও তৈরি হবে। মদন উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Tags:
সবুজ
বাংলাদেশ
গড়ার
প্রত্যয়ে
মদনে
শিক্ষার্থীদের
মাঝে
গাছের
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম ভবন সংকট দেখা দিয়েছে। একটি মাত্র ছোট টিনের দোচালা ঘরে গা...
আগস্ট ২৯, ২০২৬
সখীপুরে কলেজছাত্রী সাদিয়ার অকাল মৃত্যু, পরিবার ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর অকাল মৃত...
আগস্ট ২৯, ২০২৬

