সারা দেশ

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬
নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ
নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ
নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ ​ মাদকাসক্তির অন্ধকার জগৎ থেকে নিজের সন্তানকে ফেরাতে না পেরে অবশেষে এক হৃদয়বিদারক অথচ দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের এক অসহায় মা। প্রতিনিয়ত মাদক সেবন এবং মাদকের টাকার জন্য পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি নিজের প্রিয় সন্তানকেই তুলে দিয়েছেন থানা পুলিশের হাতে। সন্তানকে পুলিশের কাছে হস্তান্তর করার মুহূর্তে ওই মা এক আবেগঘন বক্তব্যে বলেন, তাঁর এই সিদ্ধান্তের পেছনে শুধুই ক্ষোভ নয়, বরং এক গভীর হাহাকার কাজ করছে। তিনি চান না কোনো মায়ের কোল এভাবে মাদকের হিংস্রতায় খালি হোক। তিনি আকুল আকুতি জানিয়ে বলেন, তাঁর এই কঠোর উদ্যোগের মাধ্যমে যেন তাঁর ছেলের মতো সমাজে হারিয়ে যাওয়া আরও দশটি সন্তান নেশার ভয়াবহ থাবা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ​পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই যুবক মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। প্রথমে গোপনে নেশা করলেও ধীরে ধীরে তা বেপরোয়া রূপ নেয়। ঘরে থাকা জিনিসপত্র বিক্রি করা থেকে শুরু করে পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সন্তানের এমন ধ্বংসাত্মক আচরণে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। স্থানীয়ভাবে একাধিকবার তাকে ভালো করার চেষ্টা এবং শাসন করা হলেও কোনো ফল মেলেনি। কোনো উপায় না দেখে অবশেষে ওই মা চরম মানসিক যন্ত্রণা চেপে বুকভাঙ্গা কষ্ট নিয়ে নিজের সন্তানকে আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে এটলিস্ট সংশোধনাগার বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে মাদকের গ্রাস থেকে মুক্ত হতে পারে। ​এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো ভূঞাপুরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন মায়ের এমন কঠিন সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ এবং সচেতন মহল অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখছেন। তারা মনে করছেন, সন্তানপ্রেমের উর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে এই মায়ের প্রতিবাদী অবস্থান সমাজে সচেতনতা তৈরিতে এক অনন্য নজির স্থাপন করল। মাদক সমাজকে কতটা ধবংসের মুখে ঠেলে দিচ্ছে এবং একটি পরিবারকে কেমন চরম নিঃস্বতার দিকে নিয়ে যায়, এই ঘটনা তা আরও একবার স্পষ্ট করে দিল। অভিভাবকরা যদি একইভাবে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হন এবং গোপন না করে আইনের সহযোগিতা নেন, তবে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াই আরও বেগবান হবে।
Tags: নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন দৃষ্টান্তমূলক সাহসী

সারা দেশ

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ ​ মাদকাসক্তির অন্ধকার জগৎ থেকে নিজের সন্তানকে ফেরাতে না পেরে অবশে...

আগস্ট ২৯, ২০২৬
‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূ...

আগস্ট ২৮, ২০২৬

0 মন্তব্য