সারা দেশ

গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু
গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু
গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।জানাজা নামাজ শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের পাশে থাকার এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।এমপি আব্দুস সালাম পিন্টু বলেন মো. জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে দল ও স্থানীয় পর্যায়ে অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।জানাজা নামাজে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
Tags: গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু

সারা দেশ

অসহায় রনা রংদীর পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসহায় রনা রংদীর পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

দীর্ঘদিন ধরে পায়ে মারাত্মক পচন রোগে আক্রান্ত হয়ে চরম যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী বাসিন্...

আগস্ট ২৯, ২০২৬
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দোমুখা বাজার সংলগ্ন এলাকায় গ্রাম...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য