আইন-অপরাধ

মির্জাপুরের বাঁশতৈলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
মির্জাপুরের বাঁশতৈলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মির্জাপুরের বাঁশতৈলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মির্জাপুরের বাঁশতৈলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিটি বাঁশতৈল কলেজের সামনে থেকে শুরু হয়ে বাঁশতৈল বাজার প্রদক্ষিণ করে মুনশের আলী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালিতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমান বিট অফিসার এসআই (নিঃ) মো. আবু বক্কর সিদ্দিকসহ জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী গ্রাম পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয় পাশাপাশি পরিবার শিক্ষা প্রতিষ্ঠান জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে বাঁশতৈল ইউনিয়নের কমিউনিটি পুলিশ সদস্য জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tags: মির্জাপুরের বাঁশতৈলে মাদকবিরোধী র্যালি সমাবেশ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার

আইন-অপরাধ

ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা? ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা?

ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা? টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি মেয়াদোত্...

আগস্ট ২৯, ২০২৬
খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর এ বিস্ফ...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য