রাজধানী ঢাকার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
রাজধানী ঢাকার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের।প্রজ্ঞাপনে আরও বলা হয় টেকসই উন্নয়ন সুশাসন স্বচ্ছতা,জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর তদারকি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।রাজধানী ঢাকার মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়াকে তাঁর প্রতি সরকারের আস্থা ও প্রত্যাশার গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি ও সমন্বয়ে ভূমিকা রাখবেন।
এদিকে, টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা টুকুর ওপর রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব অর্পণ টাঙ্গাইলবাসীর জন্যও গর্বের বিষয়।
দীর্ঘ রাজনৈতিক পথচলা সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিজ্ঞতার কারণে নতুন দায়িত্বে সুলতান সালাউদ্দিন টুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন তাঁর রাজনৈতিক সহকর্মীরা।
Tags:
রাজধানী
ঢাকার
দায়িত্ব
পেলেন
প্রতিমন্ত্রী
সুলতান
সালাউদ্দিন
টুকু
রাজধানী ঢাকার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আ...
আগস্ট ২৯, ২০২৬
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আ...
আগস্ট ২৭, ২০২৬

