আইন-অপরাধ

ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা?

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা?
ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা?
ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা? টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাতের আঁধারে সরিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রায় ২৫ বস্তা ওষুধ যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা একটি মিনি ট্রাকে করে ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে পুলিশ ওষুধসহ গাড়িটি জব্দ করে এবং চালক মো. আসমত আলীকে আটক করা হয়। ঘটনার পর ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদী হয়ে চালক আসমত আলী ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়েছে হাসপাতালের পুরোনো কোয়ার্টারে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বের করে মিনি ট্রাকে করে ভূঞাপুরের দিকে নেওয়া হচ্ছিল।তবে এখানেই শেষ নয়—ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন এখন এত বিপুল পরিমাণ সরকারি ওষুধ হাসপাতালের সংরক্ষণস্থল থেকে কীভাবে বের হলো? কার নির্দেশে বা কার সহযোগিতায় এগুলো মিনি ট্রাকে তোলা হলো? চালক যদি শুধু পরিবহনের দায়িত্বে থাকেন তাহলে ওষুধ সরানোর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা কারা?প্রকাশিত প্রতিবেদনে চালকের বরাত দিয়ে জানা যায় হাসপাতাল থেকে ওষুধগুলো নিয়ে যাওয়ার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। আবার অন্য একটি প্রতিবেদনে হাসপাতালের এক কর্মকর্তার বক্তব্যে কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টিও উঠে এসেছে। ফলে তদন্তের আওতায় শুধু চালক নয় ওষুধ সংরক্ষণ হিসাব, পরিবহন ও অপসারণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করার দাবি উঠেছে।ঘটনাটি আরও গুরুতর হয়ে উঠেছে কারণ এসব সরকারি ওষুধ মূলত জনগণের বিনামূল্যে চিকিৎসাসেবার জন্য সরবরাহ করা হয়েছিল। সময়মতো রোগীদের মধ্যে বিতরণ না হয়ে যদি সেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে তাহলে এর পেছনে দায়িত্বে অবহেলা ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা অন্য কোনো অনিয়ম ছিল কি না—তা তদন্ত করে দেখা জরুরি।এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তে যারাই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।তাই এখন সাধারণ মানুষের মূল প্রশ্ন—চালক আসমত আলী কি কেবল এই ঘটনার একজন বাহক নাকি সরকারি ওষুধ সরানোর বড় কোনো চক্রের অংশ? তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত সত্য। সরকারি সম্পদের অপচয় ও সম্ভাব্য অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকুক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
Tags: ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার নেপথ্যের

আইন-অপরাধ

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্...

আগস্ট ২৯, ২০২৬
ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত

মামলা নং ৪২/২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত মামলা নং ৪২/২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন

ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীখুলনার ডুমুরিয়া উপজেলায় দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য