ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক,ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক র্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী থানার আয়োজনে ধনবাড়ী পৌরসভার নল্যা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে নল্যা বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মাদকবিরোধী র্যালি। পরে নল্যা বাজারে অনুষ্ঠিত হয় সমাবেশ ও মতবিনিময় সভা।র্যালিতে জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় নেতৃবৃন্দগণ্যমান্য ব্যক্তিবর্গশিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।সমাবেশে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক এবং বিট অফিসার এসআই (নিঃ) মোঃ বজলুর রহমান মাদকের ভয়াবহতামাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বক্তব্য দেন।
বক্তারা বলেন মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদক সেবন ও ব্যবসার কারণে অপরাধপ্রবণতা বাড়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কিশোর গ্যাংচাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় বক্তারা মাদকমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে ধনবাড়ী পৌরসভার স্থানীয় বাসিন্দাজনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Tags:
ধনবাড়ীতে
মাদকবিরোধী
র্যালি
সমাবেশ
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
মাদক
ইভটিজিং
ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা? টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি মেয়াদোত্...
আগস্ট ২৯, ২০২৬
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর এ বিস্ফ...
আগস্ট ২৯, ২০২৬

