সারা দেশ

সখীপুরে কলেজছাত্রী সাদিয়ার অকাল মৃত্যু, পরিবার ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬
সখীপুরে কলেজছাত্রী সাদিয়ার অকাল মৃত্যু, পরিবার ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া
সখীপুরে কলেজছাত্রী সাদিয়ার অকাল মৃত্যু, পরিবার ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া
সখীপুরে কলেজছাত্রী সাদিয়ার অকাল মৃত্যু, পরিবার ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া ​চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর অকাল মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থতাজনিত কারণে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ​নিহত সাদিয়া আক্তার সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের গড়বাড়ী (বারমন্ডলীয়া) গ্রামের বাসিন্দা জুলহাস উদ্দিনের কন্যা। তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাদিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। ​উঠতি বয়সের এই মেধাবী শিক্ষার্থীর এমন আকস্মিক ও অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম। সাদিয়ার অকাল মৃত্যুর খবর সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছালে পুরো সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। ​সাদিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং তাঁর সহপাঠীরা। এক শোকবার্তায় কলেজ কর্তৃপক্ষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। নিহতের স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তারা।
Tags: সখীপুরে কলেজছাত্রী সাদিয়ার অকাল মৃত্যু পরিবার শিক্ষাঙ্গনে

সারা দেশ

অসহায় রনা রংদীর পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসহায় রনা রংদীর পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

দীর্ঘদিন ধরে পায়ে মারাত্মক পচন রোগে আক্রান্ত হয়ে চরম যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী বাসিন্...

আগস্ট ২৯, ২০২৬
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দোমুখা বাজার সংলগ্ন এলাকায় গ্রাম...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য