আইন-অপরাধ

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইলের একটি আভিযানিক দল।গ্রেপ্তার ব্যক্তি হলেন আমানুল্লাহ মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন মাহমুদনগর নতুন বাজার এলাকার পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা (ইজিবাইক) থামিয়ে তল্লাশি চালিয়ে আমানুল্লাহ মিয়াকে আটক করা হয়।পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, প্লাস্টিকের বস্তায় শিশুদের স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার আমানুল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাকে টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
Tags: নাগরপুরে কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের মাদকবিরোধী

আইন-অপরাধ

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্...

আগস্ট ২৯, ২০২৬
ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত

মামলা নং ৪২/২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত মামলা নং ৪২/২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন

ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীখুলনার ডুমুরিয়া উপজেলায় দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য