আইন-অপরাধ

র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার দস্যুতা মামলার প্রধান আসামি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ১২, ২০২৬
র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার দস্যুতা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিপিসি-৩, র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার দস্যুতা মামলার প্রধান আসামি গ্রেফতার সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ধনবাড়ি থানার দস্যুতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ লিমন (৩০) কে গ্রেফতার করেছে।ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ, রাত আনুমানিক ২১:৪০ ঘটিকার সময় ধৃত আসামিসহ অন্য সহযোগীরা পরস্পর যোগসাজসে দেশীয় অস্ত্রের মুখে ভিকটিমকে জিম্মি করে আলমারিতে থাকা বাদীর স্ত্রীর স্বর্ণের গহনা লুণ্ঠন করে। লুণ্ঠিত স্বর্ণালংকারের পরিমাণ ৬ ভরি ০৪ আনা যার আনুমানিক বাজার মূল্য ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা।বাদী মোঃ হাসিবুল হাসান লিখন (২৬), পিতা ফেরদৌস আহমেদ, রাধানগর, থানা-মধুপুর,জেলা টাঙ্গাইল, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ধনবাড়ি থানায় মামলা নং-০৬, ধারা-৩৯২ পেনাল কোডে দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাবের সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ছায়াতদন্তসহ অভিযানে নেমে আসামিকে গ্রেফতার করে।গ্রেফতার অভিযান পরিচালনা করে ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ১৮:১৫ ঘটিকায় ধনবাড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ লিমনকে ধনবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধনবাড়ি তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Tags: র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার দস্যুতা মামলার

আইন-অপরাধ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সরকারি উন...

আগস্ট ২৮, ২০২৬
মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরে মাদক, ইভটিজিং,কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য