আইন-অপরাধ

রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার

মোঃ জাকির হোসেন
মোঃ জাকির হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬
রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার
রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার বিকেল ৬টার দিকে চান্দাইকোনা পিংকি পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় বাসের যাত্রী রবিউল আলম সিদ্দিকী-কে আটক করা হয়। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা একটি খেলনা গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খেলনা গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগা
Tags: রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো হাজার ইয়াবা উদ্ধার মুক্তধ্বনি

আইন-অপরাধ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সরকারি উন...

আগস্ট ২৮, ২০২৬
মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরে মাদক, ইভটিজিং,কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য