মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধার করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের পরিচয় নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলে তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পুলিশ জানিয়েছে সাধারণ মানুষের হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
Tags:
মাগুরায়
উদ্ধার
হওয়া
৩৭টি
মোবাইল
ফোন
প্রকৃত
মালিকদের
মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩...
আগস্ট ২৪, ২০২৬
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...
আগস্ট ২৪, ২০২৬

