মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ১৭, ২০২৬
সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। মতবিনিময় সভায় মন্ত্রী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি পুলিশিং কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে মতবিনিময় সভা

মন্ত্রী পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানসহ জেলার সব সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা
Tags: সিরাজগঞ্জ বিদ্যুৎ মন্ত্রী পুলিশ মতবিনিময় আইনশৃঙ্খলা নিরাপত্তা সভা জেলা প্রশাসন

মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...

আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য