আইন-অপরাধ

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৪, ২০২৬
কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লায় অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য উৎপাদন নিষিদ্ধ রং ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসন কুমিল্লা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুমিল্লা জেলা কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, নমুনা সংগ্রহ সহকারী মো. নাজমুস সাকিব, কুমিল্লা পুলিশ লাইনসের একটি চৌকস দলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা সহযোগিতা করেন।অভিযানকালে প্রতিষ্ঠানটির খাদ্য উৎপাদন কার্যক্রমে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পান কর্মকর্তারা। এর মধ্যে ছিল অত্যন্ত অপরিষ্কার অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য উৎপাদন কাঁচামাল ও প্রস্তুত খাদ্যসামগ্রী অপরিষ্কার মেঝেতে খোলা অবস্থায় রাখা এবং খাবার ঢাকনাবিহীন রাখা।এ ছাড়া নিষিদ্ধ নন-ফুড গ্রেড রঙের ব্যবহার খালি পায়ে কর্মীদের উৎপাদনস্থলে কাজ করা তেলাপোকা ও পোকামাকড় নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকা এবং ঢাকনাযুক্ত ডাস্টবিন না থাকার বিষয়টি ধরা পড়ে। একাধিক পণ্যের বিএসটিআই লাইসেন্সও পাওয়া যায়নি। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ অস্পষ্ট ছিল।অভিযানে আরও দেখা যায়, খামির তৈরির টেবিলটি অত্যন্ত নোংরা ও কাঠের তৈরি। রুটি ও বিস্কুট তৈরির ছাঁচগুলোও ছিল তেল চিটচিটে ও অপরিষ্কার। পাশাপাশি খাদ্যপণ্য তৈরিতে আয়োডিনবিহীন নিম্নমানের লবণ ব্যবহার করা হচ্ছিল।এসব অনিয়মের মাধ্যমে অনিরাপদভাবে খাদ্য উৎপাদন এবং ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।এ ছাড়া প্রতিষ্ঠানের সকল অব্যবস্থাপনা আগামী ৩০ দিনের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা করার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Tags: কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে লাখ টাকা

আইন-অপরাধ

মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩...

আগস্ট ২৪, ২০২৬
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য